অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় ভোটদান বিলম্বিত

নাইজেরিয়ার জনগণ দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের পরিবর্তে দুঃখজনক এক খবর পান শনিবার সকালে,যে প্রেসিডেনশিয়াল নির্বাচনের ভোটদান এক সপ্তাহের জন্য বিলম্বিত করা হয়েছে I নির্বাচন কমিশন ভোটদান প্রক্রিয়া শুরু হবার কয়েক ঘন্টা আগে এই ঘোষণা দেয় I প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জনগণকে শান্ত থাকবার আবেদন জানিয়েছেন এবং বলেন, "গণতন্ত্রের বিকাশ যাত্রায় আমাদের সংযত থাকতে হবে "I

নির্বাচন কমিশনের চেয়ারম্যান, মাহমুদ ইয়াকুবু বলেছেন, এটা অত্যন্ত শক্ত এক সিদ্ধান্ত, তবে সফল নির্বাচন পরিচালনায় এই বিলম্বিতকরণ অপরিহার্য ছিল I

This item is part of
XS
SM
MD
LG