অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার গীর্জায় আক্রমণ ও পাল্টা আক্রমণ, ৯জন নিহত

নাইজেরিয়ার কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদশীরা বলছেন যে উত্তরের কাদুনা শহরে একটি আত্মঘাতী গাড়ি বোমা বাজ গীর্জায় ধাক্কা লাগালে সেখানে অন্তত সাতজন প্রাণ হারায় এবং পাল্টা আক্রমণে আরও দু জন নিহত হয়।

বোমাবাজরা একটি জিপ নিয়ে কাদুনার মালালি এলাকায় সেইন্ট রিটা’স গীর্জায় রোববার সকালের প্রার্থনার সময়ে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। উদ্ধারকারীরা হতাহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রত্রক্ষদর্শীরা বলছেন যে ক্ষুব্ধ খ্রীষ্টান তরুণরা দা এবং লাঠি নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় এবং দুজন সন্দেহভাজন মুসলমানকে পিটিয়ে হত্যা করে।

গীর্জায় এই বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষনিকভাবে কেউ দায় স্বীকার করেনি। নাইজেরীয় কর্তৃপক্ষ এই সব আক্রমণের জন্যে ইসলামি জঙ্গি গোষ্ঠি বোকো হারামকে দায়ি করে থাকে।
This item is part of
XS
SM
MD
LG