অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন ফিলিপাইন ও রাশিয়ার দুই সাংবাদিক

ছবিতে নরওয়ের অসলোতে এক নৈশভোজ ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দ্যমিত্রি মুরাতোভকে দেখা যাচ্ছে। ডিসেম্বর ০৮, ২০২১।
ছবিতে নরওয়ের অসলোতে এক নৈশভোজ ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দ্যমিত্রি মুরাতোভকে দেখা যাচ্ছে। ডিসেম্বর ০৮, ২০২১।

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই জন সাংবাদিক আগামীকাল শুক্রবার অসলোতে এক অনুষ্ঠানে ঐ পুরস্কার গ্রহণ করবেন। ঐ দুই সাংবাদিকের একজন ফিলিপাইনের এবং অন্যজন রাশিয়ার। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ঐ দুই সাংবাদিকের প্রচেষ্টার জন্য, তারা তাদেরকে সম্মানিত করছে।

ফিলিপিনো আমেরিকান সাংবাদিক মারিয়া রেসার জন্য নোবেল শান্তি পুরস্কার হলো সর্বসাম্প্রতিক পদক। ফিলিপাইনে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তার লড়াইয়ের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন।

নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে মারিয়া রেসা সাংবাদিকদের বলেন, "আমার একটি অংশ (নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে পেরে) খুশি, হ্যাঁ তবে ক্ষুব্ধও এবং আরও ভাল ভবিষ্যতের আশায় আছি”।

রেসার সঙ্গে যৌথভাবে ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন রাশিয়ার সাংবাদিক দ্যমিত্রি মুরাতোভ। তিনি নোভায়া গাজেটা পত্রিকার প্রধান সম্পাদক। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রায়ই সমালোচনা করে থাকেন।

২০০০ সাল থেকে এখন পর্যন্ত নোভায়া গাজেটার ছয়জন সাংবাদিককে তাদের কাজের জন্য হত্যা করা হয়েছে, যার মধ্যে পত্রিকাটির শীর্ষ অনুসন্ধানী প্রতিবেদন আনা পলিটকভস্কায়াও রয়েছেন। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর নির্যাতনসহ চেচনিয়ার যুদ্ধ নিয়ে বিস্তারিত লিখেছেন। ২০০৬ সালে মস্কোতে তাকে হত্যা করা হয়।

This item is part of
XS
SM
MD
LG