অ্যাকসেসিবিলিটি লিংক

সেপ্টেম্বরের শুরুতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি -ড: ফাউচি 

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ, ড: ফাউচি বলেছেন বর্তমান ভ্যাকসিন কর্মসূচি এই ইঙ্গিত দেয় যে, আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে, আমরা সঙ্কট পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারিI

হোয়াইট হাউজের সমন্বয়কারী দলের সঙ্গে আলোচনার পর, ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে, ড: ফাউচি এই মন্তব্য করেনI তিনি জানান, বর্তমানে ২০ থেকে ৩০ লক্ষ জনগণকে টিকা দেয়া হচ্ছে, যা আমাদেরকে সুরক্ষা নিশ্চিত করবেI

রোগ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক, ড: রোচেল ওলিনস্কি বলেন, মাত্র ১০% জনগণকে আমরা টিকার আওতায় এনেছি, সরবরাহ বৃদ্ধির প্রয়াস চলছে, তাই শিগ্রই আমরা বৃহত্তর লক্ষ্যে পৌছাবোI

তবে ড: ফাউচি জনগণের একটি অংশের টিকা নিতে অনীহা প্রকাশের কথা জানিয়ে বলেন, এতে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হতে পারেI

This item is part of
XS
SM
MD
LG