অ্যাকসেসিবিলিটি লিংক

 ওয়াশিংটনে অনুষ্ঠিত পরমাণু নিরাপত্তা শীর্ষসম্মেলনের আজ শেষ দিন 

বিশ্ব নেতারা ওয়াশিংটনে অনুষ্ঠিত দু'দিনের পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষসম্মেলনে আলোচনা করছেন। আজ সম্মেলনের দ্বিতীয় এবং চুড়ান্ড দিন। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এই কিছুক্ষণ আগে তার ভাষণে বলেন, "ইরানের সংগে পরমাণু চুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে এবং পরমাণুর দ্রুত সম্প্রসারণের যে মারাত্মক বিপদ রয়েছে--- বাস্তবিকপক্ষেতার দিকে বিশেষ ভাবে মনোযোগ দেওয়া হয়েছে।"

P5+1 দেশের নেতাদের অংশ গ্রহণে পরমাণু নিরাপত্তা শীর্ষ সম্মেলনের চূড়ান্ত দিনে প্রেসিডেন্ট তার ভাষণে বলেছেন, "এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত থাকতে হবে, যা আমাদের আন্তর্জাতিক সমাজে সমমানের সহযোগিতায় পৌঁছে দেবে।"

এটা প্রেসিডেন্ট ওবামার চতুর্থ এবং শেষ পরমাণু নিরাপত্তা সম্মেলন।এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চরমভাবে উদ্বেগ দেখা দিয়েছে যে ইসলামিক ষ্টেট জঙ্গীরা তেজস্ক্রিয় বোমা ব্যবহার করতে পারে এবং উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুতে পারে।

This item is part of
XS
SM
MD
LG