অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত্যুর হার এবং ভ্যাকসিনের দুষ্প্রাপ্যতা নিয়ে ব্রাজিল এখন মহাসঙ্কটে 

ব্রাজিলের করোনা সঙ্কট পরিস্থিতি, সেদেশের দূৰ্বল পরিকল্পনা এবং ব্যর্থ দেশ পরিচালনার এক উৎকৃষ্ট উদাহরণI ব্রাজিল, 'অ্যাস্ট্রা জেনেকা' ভ্যাকসিন দিয়ে অনেক দেরিতে টিকা কর্মসূচি হাতে নেয়I তবে 'অ্যাস্ট্রা জেনেকার' সরবরাহ ব্যাহত ও নানাবিধ অভিযোগ ওঠায়, তারা চীনের তৈরী, 'করোনাভ্যাক''র ওপর এখন নির্ভরশীলI

প্রাক্তন স্বাস্থ্য নিয়ন্ত্রক প্রধান, ক্লাউদিও মাইরোভিচ বলেন, "ব্রাজিলের সবচাইতে বড় সমস্যা যে, এতো সংক্রমণের বোঝা নিয়ে তারা, সময় থাকতে কোন বিকল্প ভ্যাকসিনের কথা ভাবে নি"I

এরই মধ্যে ব্রাজিলে, গত ৭ দিনে গড়ে প্রায় ২৮২০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছেI ব্রাজিলে মোট মৃতের সংখ্যা এখন, ৩,৫৩,০০০'র ওপরেI তবে প্রতিযোগিতার এই দৌঁড়ে, যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে, ৫,৬২,০০০'র বেশি মৃতের সংখ্যা নিয়েI

This item is part of
XS
SM
MD
LG