অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু অপুষ্টির শিকার 

ইয়েমেন বিষয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়, যে সেখানে লক্ষ লক্ষ শিশু জরুরি পুষ্টিজনিত চিকিৎসার অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেI খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ জরীপে এই তথ্য প্রকাশ করা হয়I

প্রায় ৬ বছরের গৃহযুদ্ধে ইয়েমেনে বহু শিশুর মৃত্যু হয়েছেI অপুষ্টির কারণে সেখানে, ৫ বছরের নিচে ২০ লক্ষ ৩০ হাজার শিশু এ বছর মৃত্যুর ঝুঁকিতে রয়েছেI

বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র, টমসন ফিরি বলেছেন, ইয়েমেনে পুষ্টিজনিত রেকর্ড পরিমান শিশু মৃত্যুর কারণে, ইয়েমেন এখন বড় ধরণের দুর্যোগের মুখেI তাদের অনতিবিলম্বে পুষ্টিজনিত খাদ্য সহায়তা প্রয়োজনI

This item is part of
XS
SM
MD
LG