অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারের কাজ কর্ম বন্ধ হওয়ার জন্য কট্টরবাদী রিপাবলিকানরা দায়ী : ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তার স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচির পরিসমাপ্তি ঘটানোর লক্ষে রিপাবলিকানদের , তাঁর কথায় এই আদর্শিক ক্রুসেডই দায়ী সরকারী কাজকর্ম বন্ধ করানোর জন্য।

আজ যুক্তরাষ্ট্র সরকার জরুরি কাজ কর্ম ছাড়া বাকি সব সরকারী কাজ কর্ম বন্ধ করে দিয়েছে। তবে মি ওবামা বলেন যে সাধ্যের মধ্যে স্থাস্থ্য পরিষেবা আইনটিকে উন্নত করার লক্ষে যারাই এগিয়ে আসবে তিনি তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন । তবে তিনি যতদিন প্রেসিডেন্ট ততদিন তিনি রিাপবিলিকান পার্টির কারও কারও এই দায়িত্বহীন দাবির কাছে নতি স্বীকার করবেন না।
প্রেসিডেন্ট আরও বলেন সরকারের এই কার্যক্রম বন্ধ করে দেওয়ায় কিছুই অর্জন করা যায়নি , কারণ স্বাস্থ্য পরিচার্যা সংক্রান্ত ঐ আইনটি কংগ্রেসে অনুমোদিত , ভোটদাতা সমর্থিত এবং সুপ্রিম কোর্ট সেটি বহাল রেখেছে।


রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে অনুমোদিত ব্যয়ের একটি প্রস্তাব , ডেমক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ সেনেট প্রত্যাখ্যান করার পর , সোমবার মধ্য রাত থেকে সরকারী দপ্তরগুলো বন্ধ হতে থাকে প্রতিনিধি পরিষদের ঐ প্রস্তাবে ওবামাকেয়ার প্রত্যাখ্যান করার কথা ছিল।
This item is part of
XS
SM
MD
LG