অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল ইতিবাচক

বাংলাদেশের বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল ইতিবাচক
বাংলাদেশের বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল ইতিবাচক

ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন প্রেসিডেন্ট ওবামা বিশ্বব্যাপী বিরোধ সংঘর্ষ সমাধানে, সামরিক শক্তি প্রয়োগ না করে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর যে নতুন নিরাপত্তা কৌশলের কথা বলেছেন তাতে বাংলাদেশের জনগণ আশ্বস্ত হবেন।


ডক্টর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।


২৭মে হোয়াইট হাউসের প্রকাশিত ওবামা সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক কৌশলগত রিপোর্টে বলা হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে, সামরিক অভিযানকে অবলম্বন করতে হবে সর্বশেষ উপায় হিসেবে।
আধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন তিনি মনে করেন এ হচ্ছে ‘ডক্টরিন অফ হোপ এ্যান্ড এনগেজমেন্ট।’


ডক্টর আহমেদ আরও বলেন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের নিরাপত্তা কৌশলকে মুসলিম প্রধান দেশগুলোর জন্য স্বস্তিদায়ক ঘটনা বলে মন্তব্য করেন।

This item is part of
XS
SM
MD
LG