অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট জঙ্গি মোকাবেলার জন্য প্রেসিডেন্ট ওবামার আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে জাতির উদ্দেশে টেলিভিশনে তার কর্মসূচি দেবার কথা রয়েছে I সরকারী বিবৃতিতে বলা হয় জঙ্গিদের তরফে হুমকি এবং দলটিকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেবার লক্ষে তিনি বক্তব্য রাখবেন I মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদলের শক্তঘাটির ওপর বিমান হামলা বৃদ্ধিসহ বিভিন্ন সামরিক বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করেন I তবে প্রেসিডেন্ট ওবামা স্থলসেনা মোতায়েনের বিষয়টি ইতিমধ্যেই নাকচ করে দিয়েছেন I

This item is part of
XS
SM
MD
LG