অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা , রমনি “ দোদুল্যমান” রাজ্যগুলিতে মনোযোগ দিচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহস্পতিবার গোটা দেশে প্রায় ম্যারাথন নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন। অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থি মিট রমনি , দোদুল্যমান ভোটদাতাদের প্রদেশ ওহাইয়োতে তার মনোযোগ দিচ্ছেন।

আজ দিনে আরও আগের দিকে ফ্লরিডার ট্যাম্পায় প্রেসিডেন্ট ওবামা তার সমর্থকদের বলেন যে অর্থনীতি ঠিক করার ব্যাপারে তার প্রতিদ্বন্দ্বির প্রতিশ্রুতিতে তারা যেন বিভ্রান্ত না হন ।

তিনি বলেন যে এটা এতই আবছা ব্যাপার যে যারা শীর্ষে রয়েছে তাদের জন্যে আপনাদের থেকে নিয়মটা ভিন্ন। তাদেরকে কম কর দিতে হবে , তারা চাকরির বহির উৎসায়ন করে , তার ওয়াল স্ট্রিটের সংস্কার সাধনকে আবার উল্টো পথে নিয়ে আসতে চায়। তিনি বলেন যে মি রমনির এই দর্শনই তার বোর্ড রুমে কাজ করেছে , গভর্ণর হিসেবেও এই দর্শনই ছিল তার আর এই দর্শনই মন্দার কারণ।

মি ওবামা আরও দুটি রাজ্য ওহাইয়ো ও ভার্জিনিয়া, যেখানে দোদুল্যমান ভোট দাতারা রয়েছেন , সেখানেও আজ যাবেন বলে কথা আছে। তিনি তার নিজের রাজ্য ইলিনয়ে ও যাবেন এবং আগাম ভোট দেবার সুবিধে থাকায় তাঁর ভোটটি দেবেন। আজ রাতে তিনি ওয়াশিংটনে ফিরে আসছেন।
মি রমনি ওহাইয়োতে পুরোটা দিন থাকবেন এবং Cincinnati, Worthington এবং ডিফায়েন্স শহরে নির্বাচনী প্রচার অভিযান চালাবেন। ওহাইয়োতে মি রমনির সফরে এ কথাটাতেই জোর দেওয়া হচ্ছে যে কোন রিপাবলিকানই মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য ছাড়া হোয়াইট হাউজে প্রবেশ করতে পারেননি।
This item is part of
XS
SM
MD
LG