অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রনের কারণে প্রচুর ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে শেষ হল ২০২১ 

ক্যাটেলিন ডারও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট ধরতে অপেক্ষারত, ৩১শে ডিসেম্বর, ২০২১, ছবি /মাইকেল পেরেজ/এপি
ক্যাটেলিন ডারও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট ধরতে অপেক্ষারত, ৩১শে ডিসেম্বর, ২০২১, ছবি /মাইকেল পেরেজ/এপি

২০২১ এর শেষ দিনে আরও ফ্লাইট বাতিল বিমানযাত্রীদের জন্য হতাশা ডেকে আনে এবং আপাতদৃষ্টিতে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে, নববর্ষের সপ্তাহান্তের ছুটিতে এমন পরিস্থিতি আরও লক্ষ লক্ষ মানুষের জন্য অসুবিধার সৃষ্টি করবে।

এয়ারলাইনগুলো কোভিড-১৯ বৃদ্ধির কারণে ক্রু স্বল্পতাকেই অনেকগুলো ফ্লাইট বাতিলের জন্য দায়ী করেছেন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের কিছু কিছু জায়গায় শীতকালীন আবহাওয়াকেও দায়ী করেন তারা।

ট্র্যাকিং পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়্যার এর তথ্যসূত্রে, শুক্রবার সন্ধ্যার প্রথমভাগ পর্যন্ত পূর্ব উপকূলে এয়ারলাইনগুলো ১,৫৫০ টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট – যা কিনা নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬% - এবং আনুমানিক ৩,৫০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

এতে করে বড়দিনের সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা ১০,০০০ অতিক্রম করেছে এবং এই দিনের হিসাবটি ২৬ ডিসেম্বর এই ছুটির মৌসুমে সবচেয়ে বেশি বাতিল হওয়া ১,৫২০ টি ফ্লাইটের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে।

ইতোমধ্যেই এয়ারলাইনগুলো যুক্তরাষ্ট্রে শনিবারের ১,৫০০ টি ফ্লাইট বাতিল করেছে যার মধ্যে সাউথওয়েস্ট এবং ইউনাইটেড এর বাতিল ফ্লাইটেরসংখ্যা সবচেয়ে বেশি। বাতিলকৃত ফ্লাইটের মধ্যে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরের ৭০০ টি ফ্লাইট রয়েছে যেখানে একটি শীতকালীন ঝড়ের পূর্বাভাস করা হয়েছিল। সেখানে রবিবারের আরও ৭০০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার ইউনাইটেড ২০০ টিরও বেশি বা তাদের নির্ধারিত ১১% ফ্লাইট বাতিল করেছিল – যার মধ্যে ইউনাইটেড এক্সপ্রেস নামের তাদের আঞ্চলিক সহযোগীর বাতিলকৃত ফ্লাইটগুলো অন্তর্ভূক্ত নয়। ফ্লাইটঅ্যাওয়্যার এর তথ্যমতে ইউনাইটেড এক্সপ্রেসের অনেকগুলো ফ্লাইট পরিচালনাকারী কমিউটএয়ার তাদের নির্ধারিত এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করে।

জেটব্লু ১৪০ টিরও বেশি বা তাদের নির্ধারিত ফ্লাইটের১৪% বাতিল করে, এবং ডেল্টা শুক্রবার দিনের মধ্যভাগ পর্যন্ত ১০০ টিরও বেশি বা তাদের ফ্লাইটের ৫% বাতিল করে। অ্যালেজিয়েন্ট, অ্যালাস্কা, স্পিরিট এবং আঞ্চলিক এয়ারলাইন স্কাইওয়েস্ট ও মেসা – সকলেই তাদের অন্তত ৯% ফ্লাইট বাতিল করে।

ফ্লাইটঅ্যাওয়্যার এর তথ্যমতে, সাউথওয়েস্ট ও অ্যামেরিকান এয়ারলাইন্স তুলনামূলক কম ফ্লাইট বাতিল করে, যার সংখ্যা যথাক্রমে ৩% এবং ২%।

This item is part of
XS
SM
MD
LG