অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়াবে না জঙ্গি জোট

ফাইল ছবিতে পাকিস্তানী তালিবান সদস্যদের এক সময়ের শক্ত ঘাঁটি দক্ষিণ ওয়াজিরিস্তানের পাকিস্তানী উপজাতীয় অঞ্চল শাওয়ালে টহল দিতে দেখা যাচ্ছে। আগস্ট ০৫, ২০১২।
ফাইল ছবিতে পাকিস্তানী তালিবান সদস্যদের এক সময়ের শক্ত ঘাঁটি দক্ষিণ ওয়াজিরিস্তানের পাকিস্তানী উপজাতীয় অঞ্চল শাওয়ালে টহল দিতে দেখা যাচ্ছে। আগস্ট ০৫, ২০১২।

পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এমন একটি নিষিদ্ধ জঙ্গি জোট দেশটির সরকারের সঙ্গে বর্তমানের ৩০ দিনের যুদ্ধবিরতি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকার ঐ চুক্তির শর্তাবলীর প্রতি সম্মান দেখাচ্ছে না-- এমন অভিযোগ এনে জোটটি ঐ সিদ্ধান্ত নেয়।

গত মাসের (নভেম্বর) ৯ তারিখ থেকে কার্যকর হওয়া ঐ অস্থায়ী চুক্তির সময়সীমা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবার কয়েক ঘন্টা আগে তথাকথিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বৃহস্পতিবার ঐ ঘোষণা দেয়। তেহরিক-ই-তালিবান পাকিস্তান সাধারণত পাকিস্তানী তালিবান নামে পরিচিত।

ঐ সমঝোতার লক্ষ্য ছিল ভবিষ্যতে দুই প্রতিপক্ষের মধ্যে আলোচনার পথ খোলা রাখা। প্রতিবেশী আফগানিস্তানের নতুন তালিবান সরকার ঐ সমঝোতার মধ্যস্থতা করেছিল। টিটিপি'র নেতারা এবং কর্মীরা দীর্ঘদিন ধরে আফগানিস্তানে আশ্রয় নিয়ে আছেন।

উভয় পক্ষই সরাসরি আলোচনায় অগ্রগতির উপর নির্ভর করে সে সময় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল।

তবে জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র মুহাম্মদ খুরাসানি এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানের সরকার সংলাপ এগিয়ে নিতে কখনই তাদের প্রতিনিধি দল পাঠায়নি এবং টিটিপি'র ১০২ জন বন্দীকে মুক্তি দেবার প্রতিশ্রুতিও পালন করেনি।

জঙ্গি গোষ্ঠীর অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This item is part of
XS
SM
MD
LG