অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্বৃত্তরা রাজশাহীর তানোর উপজেলার একজন ধর্মীয় পীরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে

দুর্বৃত্তরা রাজশাহীর তানোর উপজেলার একজন ধর্মীয় পীরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। শুক্রবার মধ্যরাতে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, তরিকাপন্থী বলে খ্যাত মুসলমানদের একটি অংশের অনুসারী হওয়ায় জঙ্গীবাদীদের হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। আর হত্যার ধরনেও ইতোপূর্বে ব্লগার, শিক্ষক, সক্রিয়বাদীদের হত্যাকান্ডের সাথে মিল রয়েছে। রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, মতাদর্শ নিয়ে দ্ব›দ্ব অথবা জমি-জমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
দুই সপ্তাহ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এবং আইএস তার দায় স্বীকার করেছে। গত ২৫ ডিসেম্বর রাজশাহীতেই আহমদিয়া মুসলিমদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয় এবং তার দায়ও আইএস স্বীকার করেছিল।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG