অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি তালিবান ৯জন বিদেশী পর্যটক এবং তাদের স্থানীয় গাইডকে হত্যা করেছে

পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা ৯জন বিদেশী পর্যটক এবং তাদের পাকিস্তানি গাইডকে হত্যা করেছে। বিশ্বের অন্যতম উচু পাহাড়ের এক মূল শিবিরে এই ঘটনা ঘটে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন রবিবার খুব ভোরে পর্যটকদের হত্যা করা হয়। এদের মধ্যে ছিলেন ৬ জন ইউকরেনিয়ান এবং ৩ জন চীনা। কর্মকর্তারা আগে বলেছিলেন হতাহতদের মধ্যে একজন ছিলেন রাশান।

মন্ত্রী আরও বলেন একজন চীনা আরোহণকারী পালিয়ে যেতে সক্ষম হন এবং পরে তাকে সামরিক হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। খান বলেছেন দ্বিতীয় একজন পাকিস্তানি গাইডও প্রানে বেচেছেন।

কর্তৃপক্ষ বলেছেন বন্দুকধারীরা নাঙ্গা পর্বত এর মূল ঘাটিতে আরোহণকারীদের একটি দলের উপর হামলা চালায়। সাধারনত হিমালয়ের ওই অঞ্চল শান্তিপূর্ণ।

পাকিস্তানি তালিবান ওই হামলার দায় স্বীকার করেছে।
This item is part of
XS
SM
MD
LG