অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, এশিয়া সফরে যাচ্ছেন 

প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ওয়াল্টার রীড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়,পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, পূর্বেকার নির্ধারিত এশিয়া সফর শুরু করছেন রবিবারI এই সফরে তিনি এশিয়ায় মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেনI

রবিবার তিনি জাপান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করছেন I ক্রোয়েশিয়ায় সাংবাদিকদের তিনি জানান, তাঁর স্ত্রী সুসান ও তাঁর পরীক্ষা শেষে, ফলাফল নেগেটিভ বলা হয়েছেI

সফরের শুরুতে জাপান সফরকালে, তিনি জাপানের নুতন প্রধানমন্ত্রী, ইয়োশিহিদো সুগা'র সঙ্গে অংশদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেনI

This item is part of
XS
SM
MD
LG