অ্যাকসেসিবিলিটি লিংক

ভিওএ স্বাধীনতা, গণতন্ত্র এবং আমেরিকার স্বাতন্ত্র্য তুলে ধরবে - মাইক পম্পেও

Mike Pompeo at VOA
Mike Pompeo at VOA

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সোমবার ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকার সদর দপ্তর পরিদর্শন করেন। তিনি বলেন, "ভয়েস অফ আমেরিকার দায়িত্ব নিখুঁত, বস্তুনিষ্ঠ খবর দেয়া এবং আমেরিকার মানুষের কথা তুলে ধরা। স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করা। আমি ভয়েস অফ আমেরিকার কর্মীদের সাহসী কাজের প্রশংসা করি। হংকং-এ যারা কাজ করছেন, তারা রাজনৈতিক ভয় ভীতি উপেক্ষা করে কাজ করেছেন। তিনি ভয়েস অফ আমেরিকার মিশন সম্পর্কে বলেন, যখন আমেরিকা সত্যকে তুলে ধরে, তখন এর মাধ্যমে পৃথিবী আলোকিত হয়। তিনি বলেন, ভয়েস অফ আমেরিকা স্বাধীনতা, গণতন্ত্র এবং আমেরিকার স্বাতন্ত্র্য তুলে ধরবে।

This item is part of
XS
SM
MD
LG