অ্যাকসেসিবিলিটি লিংক

পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ, একজনের মৃত্যু 

শনিবার যুক্তরাষ্টের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে, 'ব্ল্যাক লাইভস ম্যাটার' ও ২০টি ট্রাক ভর্তি ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশI প্রাথমিক খবরে মৃত ব্যক্তিকে একজন শেতাঙ্গ বলে চিহ্নিত করা হয়েছেI তবে সংঘর্ষের কারণে তাঁর মৃত্যু হয়ে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছেI

২০টি ট্রাকে চেপে ৬০০ ট্রাম্প সমর্থক, শনিবার পোর্টল্যান্ডে এসে জড়ো হনI 'ব্ল্যাক লাইভস ম্যাটার' প্রতিবাদকারীরা তাদের রাস্তায় ও ব্রিজের মুখে বাধা দিলে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেI

স্থানীয় ও কেন্দ্রীয় নিরাপত্তা সদস্যরা শত শত প্রতিবাদকারীদের গ্রেফতার করা সত্ত্বেও ৩ মাসের অধিক সময় ধরে পোর্টল্যান্ডে রাত্রিকালীন প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছেI

This item is part of
XS
SM
MD
LG