অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পপ আইকন প্রিন্স মারা গেছেন

যুক্তরাষ্ট্রের পপ আইকন প্রিন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। গনমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে মিনেসোটার মিনিয়াপোলিসে তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বহুমুখী প্রতিভার অধিকারী ও প্রভাবশালী গায়ক প্রিন্স রজার্স নেলসন খ্যাতি লাভ করেন যেসব গানের মধ্যে দিয়ে তার মধ্যে রয়েছে ১৯৮৪ সালে বের হওয়া এ্যালবাম ও চলচ্চিত্রে ব্যাবহৃত গান, ১৯৯৯, লিটল রেড কর্ভেট এবং পার্পল রেইন।

বিশ্বব্যাপী তার প্রায় ১০ কোটি এ্যালবাম বিক্রি হয়। তিনি গ্র্যামি পুরস্কার পান এবং পার্পল রেইন গানের জন্য অস্কার পান। ২০০৪ সালে প্রিন্সকে রক এ্যান্ড রোল হল অব ফেমে অধিষ্ঠিত করা হয়।

This item is part of
XS
SM
MD
LG