অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ 

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা, তাঁর প্রতি এবং তাঁর ভোট জালিয়াতির অবস্থানের প্রতি
সমর্থন জানিয়ে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নেনI

৩রা নভেম্বরের নির্বাচনে বিজয়ী জো বাইডেনের বিজয়কে প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প, আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেনI রাজ্যভিত্তিক নির্বাচনী কর্মকর্তারা এবং কেন্দ্রীয় সাইবার এজেন্সী দেশে কোনো ধরণের অনিয়ম ও ভোট কারচুপির কথা নাকচ করে দিয়েছেI

ট্রাম্পের সমর্থনে এই সমাবেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর দাবি বজায় রাখতে উজ্জীবিত করবেI এছাড়াও এসব বিক্ষোভ-সমাবেশ রক্ষণশীল সংবাদ মাধ্যম ও শেতাঙ্গ জাতীয়তাবাদীদের ইন্ধন জুগিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে পারেI

This item is part of
XS
SM
MD
LG