অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল বিজয়ী ইউনুসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

বাংলাদেশের একটি সরকারী তদন্তে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে , গ্রামীন ব্যাঙ্কের ত্রাণ তহবিল তসরুফের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০০৬ সালে নোবেল পুরস্কার বিজয়ীর এই বিষয়টি নিরীক্ষাধীন ছিল যখন নরওয়েতে তৈরি একটি প্রামাণ্য চিত্রে এই অভিযোগ আনা হয় যে তিনি যথার্থ অনুমোদন ছাড়াই তার গ্রামীন ব্যাঙ্কে পাওয়া সাহায্যের অর্থ অন্যান্য প্রকল্পে স্থানান্তর করেছেন।

তবে আজ সোমবার বাংলাদেশের অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন যে সরকার নিযুক্ত একটি কমিটি তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোন প্রমাণ পায়নি।

এ সম্পর্কেই ঢাকা থেকে আরও জানাচ্ছেন , আমাদের সংবাদদাতা আমির খসরু :

This item is part of
XS
SM
MD
LG