অ্যাকসেসিবিলিটি লিংক

মান্দালয়ে শনিবারের মৃত্যুর ঘটনায় আমি আতংকিত, এই উন্মত্ততার অবসান হতে হবে-- টম এন্ড্রুস

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ছোড়া তাজা ও রাবার বুলেটে দুজনের মৃত্যুর পর, রবিবার হাজার হাজার বিক্ষোভকারী পথে পথে প্রতিবাদে অংশ নেনI জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুতেরেজ এই মারণাত্মক সহিংসতার নিন্দা জানিয়ে টুইটার মারফত বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তির ব্যবহার, ভয়ভীতি ও হয়রানি প্রদর্শন অগ্রহণযোগ্যI

জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, শনিবারের সহিংসতায় ২০ জন আহত হয়েছেন এবং ৫৬৯ জনকে আটক করা করা হয়েছেI মিয়ানমারে জাতিসংঘের বিশেষ সংবাদদাতা, টম এন্ড্রুস টুইটার বার্তায় জানান, "মান্দালয়ে একজন যুবকসহ শনিবারের মৃত্যুর ঘটনায় আমি আতংকিত, এই উন্মত্ততার অবসান হতে হবে"I

This item is part of
XS
SM
MD
LG