অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ 

নাইজেরিয়ায় শত শত বিক্ষোভকারী উত্তর পশ্চিমাঞ্চলীয় 'কাটসিনা' রাজ্যে সাম্প্রতিক নিখোঁজ হওয়া ৩০০জন স্কুল ছাত্রের অপহরণ সম্পর্কিত সরকারের ব্যাখ্যার দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শনকরেনI ২০১৪ সালে মাইদুগুরিতে, সন্ত্রাসী গোষ্ঠী, বোকো হারাম কর্তৃক ২৭৬জন স্কুল ছাত্রীর অপহরণের পর, এটাই ছিল দ্বিতীয় আলোচিত বৃহৎ অপহরণের ঘটনাI

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের একটি জঙ্গলে শনাক্ত করার পর, সশস্ত্র লড়াইয়ে লিপ্ত হলেও, নিখোঁজ ছাত্রদের এখনো উদ্ধার করা যায়নি, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছেI

ভিডিওতে 'কানকারা' শহরে অযোগ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ধিক্কার জানাতে এবং ছাত্রদের অবিলম্বে মুক্তির পদক্ষেপ নিতে বিক্ষোভ করতে দেখা যায়I

This item is part of
XS
SM
MD
LG