অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান এবং পশ্চিমাদের মধ্যকার অচলাবস্থা নিরসনে তেহরান যাচ্ছেন রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।৭ জুন ২০২১।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।৭ জুন ২০২১।

শনিবার কূটনীতিকরা জানিয়েছেন ইরান এবং পশ্চিমাদের মধ্যকার অচলাবস্থা নিরসনে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এই সপ্তাহান্তে আলোচনার জন্য তেহরানে যাবেন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়টি এমন পরিস্থিতিতে বানচাল হবার ঝুঁকিতে রয়েছে।

আন্তর্জাতিক আণবিক সংস্থাকে ঘনিষ্ঠভাবে অনুসরণকারী তিন কূটনীতিক জানান, আইএইএ’র ৩৫ টি দেশের গভর্নর-বোর্ডের পরবর্তী সপ্তাহের বৈঠকের আগে গ্রোসির সফর নিশ্চিত হয়েছে।

দুজন বলেন যে গ্রোসির রবিবার ভোরে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার নতুন প্রধান মোহাম্মদ ইসলামির সাথে দেখা করার কথা।

আইএইএ তার সদস্য দেশগুলিকে এই সপ্তাহে জানিয়েছে যে দুটি মৌলিক বিষয়ে কোনও অগ্রগতি হয়নি: বেশ কয়েকটি পুরনো, অঘোষিত সাইটে পাওয়া ইউরেনিয়ামের চিহ্ন ব্যাখ্যা করা এবং জরুরি ভিত্তিতে কিছু পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহারের অনুমতি পাওয়া যাতে সংস্থাটি ২০১৫ সালের চুক্তি অনুসারে ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ সম্পর্কে তাদের নজরদারি অব্যাহত রাখতে পারে।

পরমাণু চুক্তি মেনে চলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৃথক, পরোক্ষ আলোচনা জুন থেকে বন্ধ রয়েছে। ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা আগস্টে ক্ষমতা নেয়া কট্টর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের প্রতি আলোচনায় পুনরায় যোগদানের আহ্বান জানিয়ে আসছে ।

২০১৫ সালে করা ইরান এবং বিশ্বের প্রধান ক্ষমতাধরদের মধ্যে স্বাক্ষরিতচুক্তির আওতায় তেহরান তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তার পারমাণবিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রাজি হয়েছিল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর প্রতিক্রিয়ায় ইরান ২০১৯ পর্যন্ত চুক্তির মূল বিধিনিষেধগুলো যেমন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য উপযুক্ত ইউরেনিয়ামকে উচ্চতর পর্যায়ে পরিশোধিত করার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।

This item is part of
XS
SM
MD
LG