অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিদের সমর্থনে ওয়াশিংটনে ৱ্যালি অনুষ্ঠিত 

শনিবার ১০০০'র বেশি জনগণ ওয়াশিংটনে ফিলিস্তিনিদের সমর্থনে ৱ্যালিতে অংশ নেন এবং তারা ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের আবেদন জানানII ওয়াশিংটন ভিত্তিক একজন আইনজীবী, শরীফ সিলমী বলেন, আমাদের আশা যে যুক্তরাষ্ট্রের কাছে এই বার্তা পৌঁছাবে যে ইসরাইলকে প্রতিক্রিয়া ছাড়া সহায়তা করার দিন ফুরিয়েছেI আমরা যে কোন রাজনীতিকের বিরুদ্ধে সোচ্চার হবো যে অস্ত্র কিনতে ইসরাইলকে অর্থায়ন যোগাবেI

ভার্জিনিয়া নিবাসী, লামা আল আহমেদ বলেন, ফিলিস্তিনিদের একটি সার্বভৌম রাষ্ট্রের দাবিতে যুক্তরাষ্ট্রের জনগণের মনে এখন এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়I তরুণ ইহুদি, মুসলমান যুবক সম্প্রদায়, তরুণ কৃষ্ণাঙ্গ বা শেতাঙ্গ...সবাই আজ তেজদীপ্ত কন্ঠে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার স্বপক্ষেI

This item is part of
XS
SM
MD
LG