অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আমেরিকার বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ 

শনিবার গাজা তটে ইসরাইলের হামলা বন্ধে আমেরিকার বড় বড় শহরে, হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ৱ্যালিতে অংশ নিয়েছেনI নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন এবং মিশিগানের মতো শহরে সমর্থনকারীরা তাদের প্রতি সংহতি প্রকাশ করেনI

ব্রুকলিনের বে রিজ এলাকায় প্রায় ২০০০ সমর্থক "মুক্ত করো প্যালেস্টাইন" এবং "নদী থেকে সাগর, প্যালেস্টাইন হবে মুক্ত" স্লোগান দিচ্ছিলেনI ফিলিস্তিনি পতাকা নেড়ে তারা প্ল্যাকার্ড বহন করছিলে, যাতে লেখা ছিল, "অবসান হোক ইসরায়েলি জাতিবিদ্বেষ" এবং "গাজার জন্য স্বাধীনতা"I

ইহুদি জনগণও নিউ ইয়র্কে "প্যালেস্টাইনের প্রতি সংহতি" প্ল্যাকার্ড বহন করে ৱ্যালিতে অংশ নেনI

This item is part of
XS
SM
MD
LG