অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরব, হৌথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও বোমা-ভর্তি ড্রোন হামলা প্রতিহত করেছে

সৌদি আরব জানায়, তারা ইরান সমর্থিত হৌথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমা-ভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সমর্থ হয়I রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করা হয়েছেI বিদ্রোহীরা জিজান প্রদেশে ড্রোন হামলা চালালে তা প্রতিহত করা হয়I

'আল একবারিয়া' টিভিতে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ছবি দেখানো হয়I সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছেI তবে হৌথিদের তরফ থেকে কোনো মন্তব্য করা হয় নি, যে দলটি সৌদি আরবের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছেI

This item is part of
XS
SM
MD
LG