অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী আরবে মসজিদে আত্মঘাতী বোমা হামলা

সৌদী আরবে মসজিদে একটি আত্মঘাতি বোমা হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছে। ইসলামিক ষ্টেটের সংগে সংশ্লিষ্ট নতুন একটি দল বৃহস্পতিবারের বোমা আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে।

ঐ দল নিজেদের দি হিজ্জাজ প্রভিন্স অব দি ইসলামিক ষ্টেট বলে দাবী করে ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ইয়েমেন সীমান্তের কাছে দক্ষিণের আবহা শহরেরে একটি মসজিদে হামলাটি ঘটে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ঐ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG