অ্যাকসেসিবিলিটি লিংক

সংক্রমণ দমনে যুক্তরাষ্ট্র এখন সাফল্যের পথে-জেফ্রি জিয়েন্টস

হোয়াইট হাউজের এক শীর্ষ করোনা সমন্বয়কারী, রবিবার জানান, মারণাত্মক সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন সাফল্যের পথেI সমন্বয়কারী, জেফ্রি জিয়েন্টস 'সিএনএন' মাধ্যমকে জানান, সকল আমেরিকানদের জন্য আমাদের পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন রয়েছেI

তিনি বলেন যুক্তরাষ্ট্রের মোট জনগোষ্ঠীর ৫৮% ইতিমধ্যেই অন্ততঃ একটি টিকা নিয়ে নিয়েছেন এবং ভ্যাকসিনের লভ্যতা অবারিত করা হয়েছেI তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন দেশের স্বাধীনতা দিবস, ৪ঠা জুলাইয়ের মধ্যে ৭০% লক্ষ্যমাত্রা ধার্য্য করেছেনI

জেফ্রি জিয়েন্টস বলেন, আমরা এখন নিরাপদ বা স্বাভাবিক জীবনের খুব কাছেই আসতে পেরেছিI তিনি স্বীকার করেন জনগণ এতদিন ধরে বিধিনিষেধ মানতে ক্লান্তI তিনি বলেন, আমেরিকানদের জন্য ভ্যাকসিন আরো সুলভ করা হয়েছে, তাদেরকে অবশ্যই এই সুযোগ নিতে হবেI

This item is part of
XS
SM
MD
LG