অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় সাংবাদিক নিহত

সোমালিযার রাজধানী মোগাদিশুতে একটি স্বতন্ত্র বার্তা মাধ্যমের এক সোমালী সাংবাদিককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।

Shabelle Media Network থেকে বলা হয়েছে সম্প্রচারক সাংবাদিক আব্দিহারেদ ওসমান আদান কে কয়েকবার গুলি করা হয় যখন তিনি শুক্রবার ভোরে কাজের উদ্দেশ্যে রওনা হন।

২০১৩ সালে তিনিই প্রথম সাংবাদিক যিনি সোমালিয়ায় নিহত হলেন। বার্তা মাধ্যমের কর্মীদের জন্য সোমালিয়া হচ্ছে আফ্রিকার সবচাইতে মারাত্মক দেশ। গত বছর সে দেশে প্রায় ২০ জন সাংবাদিক নিহত হন।

শাবেলের বেশ কয়েকজন সাংবাদিক সাম্প্রতিক বছরগুলোতে নিহত হয়।
This item is part of
XS
SM
MD
LG