অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার মহড়ার পর পিয়ংইয়ং কোন প্রতিক্রিয়া দেখায়নি

দক্ষিণ কোরিয়ার মহড়ার পর পিয়ংইয়ং কোন প্রতিক্রিয়া দেখায়নি
দক্ষিণ কোরিয়ার মহড়ার পর পিয়ংইয়ং কোন প্রতিক্রিয়া দেখায়নি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার সরকারকে জরুরী অবস্থার জন্যে প্রস্তুত থাকার জন্যে নির্দেশ দিয়েছেন। এর আগে উত্তর কোরিয়ার উপকুলের কাছাকাছি , দক্ষিণ কোরিয়া সত্যিকারের গোলাগুলি নিয়ে সামরিক অনুশীলন করে। সোওলে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কিম ইয়াং সান বলেন তিনি এই মহড়াকে নিয়মিত এবং আইনসঙ্গত বলে মনে করেন।

এ দিকে উত্তর কোরিয়া তার আগেকার এই হুমকি থেকে সরে এসছে যে এ রকম মহড়া চালালে ফলাফল হবে ভয়াবহ। এখন পিয়ংইয়ং , তার রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমে বলছে যে এ ধরণের মহড়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো অর্থহীন।

ইয়নপিয়ং দ্বীপে আজকের নব্বই মিনিটের এই অনুশীলনের আগে দক্ষিণ কোরিয়া তার বাশিন্দাদের মাটির তলার নিরাপদ আশ্রয় স্থলে নিয়ে যায়। এই মহড়ার সময়ে ১৫০০ রাউন্ড গোলা নিক্ষেপ করা হয়। ভুগর্ভস্থলের আশ্রয়ে অবস্থিত সংবাদদাতারা বলেছেন যে তারা ঐ গোলা নিক্ষেপএর সময়ে ভুমিতে কম্পন অনুভব করেন।

গত মাসে প্রায় একই রকমের মহড়ার সময়ে উত্তর কোরিয়া ঐ দ্বীপের ওপর গোলা নিক্ষেপ করলে দক্ষিণ কোরিয়ার দু জন সৈন্য এবং দু জন অসামরিক লোক নিহত হয়। এ দিকে জাতিসংঘে যুক্তরাস্ট্রের দূত সুসান রাইস ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তিনি বলেন যে কোরিয়া প্রজাতন্ত্রের নিজেকে রক্ষা করার সম্পুর্ণ অধিকার আছে।


This item is part of

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG