অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানে সহিংসতায় ১৩০জন নিহত 

দক্ষিণ সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সেখানকার ওয়ারাপ রাজ্যে গত সপ্তাহে, সহিংসতায় প্রায় ১৩০জন নিহত এবং হাজার হাজার লোক গৃহহীন হয়েছেনI শনিবার সরকারি সেনারা পূর্ব তঞ্জ কাউন্টিতে জনগণকে নিরস্ত্র করার সময়, রোমিক শহরে একদল যুবক ও সেনাদের মধ্যে বিতর্ক শুরু হয়, যা পরে দাঙ্গায় রূপ নেয়I

সেনাবাহিনীর মুখপাত্র, মেজর জেনারেল লাল রুয়াই কোয়াং বলেন, দাঙ্গায় ৮২জন সাধারণ নাগরিকসহ ১৩০ জনের মৃত্যু হয়েছেI তিনি ভয়েস অফ আমেরিকাকে জানান, দুৰ্ভাগ্যবশতঃ সেনা সদস্যদের চাইতে সাধারণ নিরীহ জনগণের মৃত্যু হয়েছে বেশিI

This item is part of
XS
SM
MD
LG