অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেস এক্স মহাকাশ যানের সাফল্যের স্বাক্ষর 

এলন মাস্কের বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত, স্পেস এক্স, CREW DRAGON আরো এক সাফল্যের নজির রাখলো,যখন দুমাস ব্যাপী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন শেষে CREW DRAGON 'র ক্যাপসুল দুজন নভোচারীকে নিয়ে গালফ অফ মেক্সিকোর সাগর জলে অবতরণ করলো I

আটলান্টিক কোস্ট বরাবর ধাবমান গ্রীস্মমন্ডলীয় ঝড়, ইসাইয়াস'র কক্ষপথ এড়িয়ে দুই নভোচারী, রবার্ট বেনকেন এবং ডগলাস হারলি পশ্চিম ফ্লোরিডা উপকূলীয় সাগরে রবিবার বিকেলে অবতরণ করেন I

২০১১ সালের পরে এটিই ছিল প্রথম বাণিজ্যিক মহাকাশ যানে চড়ে মহাকাশ পাড়ি দেয়া I এ ধরণের মিশনের জন্য যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মহাকাশ যান, সয়ুজের ওপর মহাকাশ কেন্দ্রে যেতে বা মালামাল পরিবহন করতে নির্ভর করতে হতো I

This item is part of
XS
SM
MD
LG