অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন জকোভিচ

France, Paris, Novak Djokovic (SRB) kisses the trophy after winning the men's final
France, Paris, Novak Djokovic (SRB) kisses the trophy after winning the men's final

সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ গ্রীসের স্টেফানোস সিটসিপাসকে ৩-২ সেটে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন। এটি ছিল তার ঊনিশতম গ্র্যাণ্ড স্ল্যাম জয়। প্রথম দুই সেটে হেরে গেলেও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন তিনি। পরের তিন সেট জিতে প্রমাণ করেন ৩৪ বছর বয়সেও তিনি কতোটা ফিট।

জয়ের পর তার পরিবার এবং কোচকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ম্যাচটি তার জন্য শারিরীক এবং মানসিকভাবে খুব কষ্টসাধ্য ছিল কিন্তু তিনি জানতেন যে তিনি জেতার সামর্থ্য রাখেন। ম্যাচটি দীর্ঘ চার ঘন্টা এগারো মিনিট ধরে চলে।

ওদিকে অপর ফাইনালিস্ট ২২ বছর বয়সী তরুণ সিটসিপাস এই প্রথম কোনো গ্র্যাণ্ড স্ল্যাম ফাইনালে খেললেন।

This item is part of
XS
SM
MD
LG