অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে টেলিফোনে তথ্য সংগ্রহ বিষয়ে প্রতিনিধি পরিষদের বিল, সেনেট পাশ হয়নি

surveillance
surveillance

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA যে দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে টেলিফোনে তথ্য সংগ্রহ করতো, তা বন্ধ করার বিষয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের যে বিল, যুক্তরাষ্ট্র সেনেট তার বিরুদ্ধে ভোট দিয়েছে।

মধ্যরাতের ঠিক পরেই, শনিবার সকালে সেনেট, বিলটির বিরুদ্ধে সাতান্ন-বিয়াল্লিশ ভোট দেয়। বিলটি পাশ করার জন্য ৬০টি ভোটের প্রয়োজন ছিল। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদ বিপুল ভোটাধিক্যে তা অনুমোদন করে।

USA Freedom Act শীর্ষক ওই বিলটি ৩৩৮-৮৮ ভোটে প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়।

This item is part of
XS
SM
MD
LG