অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা মানবাধিকার লংঘন করছেন। সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী অধ্যুষিত লাটাকিয়া প্রদেশে শশস্ত্র বিরোধী দলের হামলার উদাহরণ তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে সেখানে অন্তত ১৯০ জন নিহত হয় এবং দুই শতাধিক জিম্মি হয়, যার অধিকাংশই নারী ও শিশু।

নিউইয়র্ক ভিত্তিক এই সংগঠন আরো বলেছে আলাওয়িতে গ্রামে ৬৭ জনকে আইন বহির্ভুতভাবে হত্যা করা হয়। তাদের তদন্তে দেখা গেছে ঐসব অভিযানে জাভাত-আল-নুসরা, দা ইসলামিক ষ্টেট অব ইরাক এবং দা লেভান্ট সহ ২০টি শশস্ত্র দল অংশ নেয়। তবে পশ্চিমা সমর্থিত ফ্রি সিরিয়ানআর্মি’র অংশগ্রহন সম্পর্কে রিপোর্টে কিছু বলা হয়নি।

একই সঙ্গে সংগঠনটির রিপোর্টে দেশজুড়ে বিগত তিন বছরের যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলে এক লক্ষ্য মানুষ হত্যার কথা বলা হয়।
This item is part of
XS
SM
MD
LG