অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভকারীদের সঙ্গে সিরিয়ার বিরোধী নেতাদের সংঘাত

.
.

কায়রোতে আরব লীগের সদর দপ্তরের বা্ইরে বিক্ষোভকারীদের সঙ্গে সিরিয়ার বিরোধী দলের প্রতিনিধিদের সংঘাত হয়েছে। কোন কোন বিক্ষোভকারী বিরোধী নেতাদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন এবং তাদের ওপর ডিম ছুড়ে মারেন।

সংবাদদতারা বলছেন যে বিক্ষোভকারীরা আপাত দৃষ্টিতে এ নিয়ে উদ্বিগ্ন যে বিরোধী নেতারা , সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে রাজি হবেন।

ঐ সংঘর্ষের কারণে চার সদস্য বিশিষ্ট ঐ প্রতিনিধিদল আরব লীগের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক দিনে আরও শেষের দিক পর্যন্ত মুলতবী করে দেন। কথা আছে তারা সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিরিয়ার অব্যাহত অভিযান নিয়ে কথা বলবেন।

আরব লীগ , একটি চুক্তি কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে শনিবার এক জরুরী অধিবেশনে বসবে বলে কথা আছে। । চুক্তি অনুযায়ী সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সিরীয় কর্তৃপক্ষের সহিংসতা বন্ধ করার কথা।

সক্রিয় কর্মিরা বলছে যে সিরিয়া ঐ চুক্তি মেনে নিয়েছে এই ঘোষণার পরও এক সপ্তায় ১১০ জনের ও বেশি লোককে হত্যা করা হয়েছে। সিরিয়ার বিরোধী কর্মিরা বলছেন যে আজ নিরাপত্তা বাহিনী আরও ছয় জনকে হত্যা করেছে।

এ সপ্তার গোড়ার দিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছিল যে সিরীয় সরকারের গত আট মাস ব্যাপী অভিযানে কমপকে।স সাড়ে তিন হাজার লোক প্রাণ হারিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG