অ্যাকসেসিবিলিটি লিংক

রাসায়নিক অস্ত্রের তালিকা দিয়েছে সিরিয়া

একটি আন্ততর্জাতিক নজরদারি গোষ্ঠি বলছে যে সিরীয় সরকার তার রাসায়নিক অস্ত্রের একটি তালিকা তাদের কাছে দিয়েছে । সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান এড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র-রাশিয়া্ যৌথ পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে সিরিয়া।

Organization for the Prohibition of Chemical Weapons ((OPCW)) বলছে যে তারা সিরিয়ার কাছ থেকে সেই প্রত্যাশিত ঘোষণাটি পেয়েছে। আজ এক বিবৃতিতে OPCW) বলেছে যে তাদের প্রাযৌক্তিক বিষয়ের বিভাগ এই তথ্য পর্যঅলোচনা করে দেখছে।

গত ১৪ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি বন্ধ করানোর ব্যাপারে একটি রূপরেখা সম্পর্কে ঐকমত্যে পৌছায় যেখানে ছিল এ ধরণের অস্ত্রের একটি পুর্ণাঙ্গ তালিকা পেশের জন্যে দামেস্ক সরকারকে এক সপ্তার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

এই পরিকল্পনা অনুযায়ী সিরিয়াকে তার সব রাসায়নিক অস্ত্র নির্মূল বা অপসারণ করার জন্য ২০১৪ সালের মাঝামাঝি পযৃন্ত সময় দেওয়া হয়েছে।
This item is part of
XS
SM
MD
LG