সিরিয়ায় সরকার সমর্থক বাহিনী কেন্দ্রীয় হামা শহরে গুলি চালিয়েছে এবং তাতে কম হলেও ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছে। প্রতিবাদ সংগ্রামী এবং বাসিন্দারা বলছেন – মঙ্গলবার আরক্ষা বাহিনী দৃশ্যত: আক্রমণ অভিযান পরিচালনার প্রস্তুতিতে শহরের উপকণ্ঠে ট্যাঙ্ক বের করলে পর ঐ গুলি চালনার ঘটনা ঘটে। এর আগে সোমবার সৈন্যেরা হামায় বাড়ি-ঘরে চড়াও হয় এবং অন্তত ২০ জনকে গ্রেফতার করে । প্রেসিডেণ্ট বাশার আল আসাদের ১১ বছর স্থায়ী স্বেচ্ছাচারী শাসনের প্রতিবাদ করছে যারা, তাদেরই বিভিন্ন কেন্দ্রের একটি হলো এই হামা। শুক্রবার এখানেই আসাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে হাজার হাজার লোক সমবেত হয়েছিলো।
সিরিয়ায় সরকার সমর্থক বাহিনীর গুলিতে ১১ ব্যক্তি নিহত