অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমি সামরিক অভিযানের বিরুদ্ধে সিরীয় অবস্থান

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম তাঁর কথায় চমকে দেয়ার মতো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পশ্চিমের যে কোন সামরিক আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার প্রত্যয় প্রকাশ করেছেন।

মঙ্গলবার মোয়াল্লেম বলেন , সিরিয়া যুদ্ধের দামামা শুনছে। তিনি বলেন যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে পশ্চিমিরা আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করছে।

তিনি আবারও অস্বীকার করেন যে সিরীয় সরকার ঐ ধরণের কোন অস্ত্র ব্যবহার করছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এ ব্যাপারে প্রমাণ দেওয়া জন্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন।


নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে মঙ্গলবার জাতিসংঘের তদন্তকারীরা দামেস্কের আরেকটি শহরতলীতে তাদের পরিদর্শন স্থগিত করেন। বাহ্যত সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়।
This item is part of
XS
SM
MD
LG