আরো প্রাদেশিক রাজধানী এখন তালিবানের দখলে

হেরাতের রাস্তায় পাহারারত তালিবান যোদ্ধারা, ১৩ই অগাস্ট, ২০২১ - এএফপি
হেরাতের রাস্তায় পাহারারত তালিবান যোদ্ধারা, ১৩ই অগাস্ট, ২০২১ - এএফপি

শুক্রবার তালিবান কর্তৃপক্ষ জানায়, রাত্রিকালীন অভিযানে তারা দক্ষিণাঞ্চলীয় কান্দাহার, পশ্চিমাঞ্চলীয় হেরাত, উত্তর-পূর্বাঞ্চলীয় কাহার ই নাও, দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজনীসহ আফগানিস্তানের ৫টি প্রধান প্রাদেশিক রাজধানী পুরোপুরি দখল করে নিয়েছেI

এসব গুরুত্বপূর্ণ শহরের পতন, আশেপাশে সংলগ্ন ছোট আকারের প্রাদেশিক রাজধানী, যেমন, দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের রাজধানী তারিনকোট, মধ্য ঘোর'র রাজধানী ফিরুজকোহ এবং প্রেসিডেন্ট আশরাফ গনি'র নিজস্ব শহর, পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশের রাজধানী, পল এ আলম দখলে সহায়তা করেছেI

তালিবান গোষ্ঠী আনুষ্ঠানিক বিবৃতিগুলোতে এসব নতুন শহর দখল করার দাবি জানায়, কাবুল সরকার তার প্রতি কোন চ্যালেঞ্জ জানায়নিI বস্তুত, উরুজগান প্রদেশের গভর্নর ভিডিওর মাধ্যমে এক বিবৃতিতে জানান, যে উপজাতীয় ও রাজনৈতিক নেতারা রক্তপাত পরিহার করতে কোনো প্রতিরোধ না গড়ার আবেদন জানালে, তিনি শহরটির নিয়ন্ত্রণ তালিবানের কাছে তুলে দেনI

শুক্রবার তালিবান স্বীকার করে যে, তারা হেরাত প্রদেশের প্রাক্তন গভর্নর, যুদ্ধবাজ নেতা ইসমাইল খান এবং তার শীর্ষ সহযোগীদের গ্রেফতার করেছেI

XS
SM
MD
LG