অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানী তালিবানের সঙ্গে আলোচনা চলছে : নেওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ বলছেন যে পাকিস্তানী তালিবানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ব্রিট্রেনের উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগের সঙ্গে বৈঠকের সময়ে মি শরীফ এই মন্তব্য করেন। তাঁর মন্তব্যটি লন্ডনে পাকিস্তানের হাই কমিশন প্রকাশ করে।

মি শরীফ বলেন যে এই সব আলোচনা হতে হবে পাকিস্তানের সাংবিধানিক পরিকাঠামোর অধীনে তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি ।

পাকিস্তানি তালিবান অবশ্য সে দেশের সংবিধানের তীব্র সমালোচনা করে থাকে এবং আরও কঠোর ইসলামি শাসনের দাবি করে।
This item is part of
XS
SM
MD
LG