অ্যাকসেসিবিলিটি লিংক

করোনার তৃতীয় ঢেউয়ের কবলে আফ্রিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে, আফ্রিকায় কভিড সংক্রমণের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে এবং প্রাণঘাতী এই রোগ, প্রায় ১,৩৬,০০০ জীবন কেড়ে নিয়েছেI আফ্রিকা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক, মাতশিদিসো মোয়েতি বলেন, "আফ্রিকায় কোরোনার তৃতীয় সংক্রমণ এখন পূর্ণ বিকশিতI এই বর্ধিত সংক্রমণ মোকাবেলায় আমাদের প্রত্যেককে এখন জরুরি ব্যবস্থা নিতে হবেI আমরা দেখেছি ভারতে নুতন আগ্রাসী ভাইরাস কি ভাবে ছড়িয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বিস্মিত করেছে"I

তিনি বলেন, গত সপ্তাহে সারা আফ্রিকা মহাদেশ জুড়ে নুতন সংক্রমণ প্রায় ৩০% এবং মৃতের সংখ্যা ১৫% বৃদ্ধি পেয়েছেI আফ্রিকার ৫টি দেশ, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, জাম্বিয়া উগান্ডা এবং নামিবিয়ায় রয়েছেন আফ্রিকার ৭৬% সংক্রমিত জনগণI

পরিচালক মোয়েতি বলেন, সারা আফ্রিকা মহাদেশজুড়ে সংক্রমণের ব্যাপকতার সঙ্গে সঙ্গে, আফ্রিকাকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পেতে হবেI তিনি বলেন, এযাবৎ সবচাইতে আগ্রাসী, ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আফ্রিকার ১৪টি দেশেI তবে বেটা ও আলফা ভাইরাসের উপস্থিতি রয়েছে আফ্রিকার ২৫টির বেশি দেশেI

তিনি বলেন, আফ্রিকার ১ কোটি ২০ লক্ষ জনগণ দুটি ডোজ পেয়েছেন, যা আফ্রিকা মহাদেশের একশো কোটি ৩০ লক্ষ জনগণের মাত্র এক শতাংশI

This item is part of
XS
SM
MD
LG