অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ায় ভোটদানের সময় বাড়ানো হোল

সোমবার, ইথিওপিয়ার ভোটদান কেন্দ্রগুলি নির্ধারিত সময়ের পরেও খোলা রাখা হয়I দেশটির রাজনৈতিক অস্থিরতার মাঝেও, জনগণের মাঝে নির্বাচন সম্পর্কে ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনাI দীর্ঘ সময় ধরে তাঁরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেনI

ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেন, ১২ ঘন্টা ভোট গ্রহণের পরেও, ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে এবং ভোট গ্রহণের সময় বাড়াতে হয়I শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে কর্মকর্তারা জানানI

তবে ইথিওপিয়ার যুদ্ধপীড়িত তিঘ্রায়ে অঞ্চলে কোনো ভোট গ্রহণ করা হয় নিI এছাড়াও দেশের অন্যান্য কয়েকটি স্থানে নিরাপত্তা উদ্বেগ ও ব্যালট চুরির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়I

This item is part of
XS
SM
MD
LG