অ্যাকসেসিবিলিটি লিংক

আজ মঙ্গলবারও মিয়ানমারে অং সন সূচি'র শুনানি অব্যাহত রয়েছে 

বার্মার ক্ষমতাচ্যুত জনপ্রিয় নেত্রী, অং সন সূচি মঙ্গলবার তাঁর বিরুদ্ধে অত্যন্ত জটিল দুটি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে উপস্থিত থাকেনI ৭৫ বছর বয়সী নেত্রী, সূচি'র বিরুদ্ধে সরকারি গোপন আইন ভঙ্গ, ৬ লক্ষ ডলার অবৈধ অর্থ ও ১১ কিলোগ্রাম সোনা গ্রহণ এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত জমির অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছেI

সোমবার, তাঁর বিরুদ্ধে বিনা লাইসেন্সে ওয়াকি-টোকি রাখা, গত বছরের সংসদীয় নির্বাচন চলাকালীন কভিড নিষেধাজ্ঞা অমান্য করে দেশের দুর্গত ব্যবস্থাপনা আইন ভঙ্গের শুনানি অনুষ্ঠিত হয়I তাঁর আইনজীবী, খিন মাউং জাউ এক বিবৃতিতে বলেন, নেত্রীকে সুস্থ দেখাচ্ছিল না, তবে মনোযোগের সঙ্গেই তিনি শুনানি শুনছিলেনI

This item is part of
XS
SM
MD
LG