অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রেটরা ব্রেট ক্যাভ্যনকে বেঞ্চ থেকে অপসারণের ছক কসেছে: প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সুপ্রীম কোর্টের বিচারক হিসাবে ব্রেট ক্যাভ্যন আনুষ্ঠানিক ভাবে শপথ নেবার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ডেমোক্রেটরা বেঞ্চ থেকে ব্রেট ক্যাভ্যনকে অপসারণের ছক কসেছে।

সিনেটের নিশ্চিতকরণের প্রক্রিয়ায় যুবক বয়সে যৌন অসাদাচরনের অভিযোগ থাকার পরও ক্যাভ্যন রক্ষা পেয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ‘যা ছিল ডেমোক্রেটদের দ্বারা প্রতিষ্ঠিত একটি ফাঁদ। এবং এখন তারা চাইছেন ক্যাভ্যনকে অভিশংসন করতে।‘

হোয়াইট হাউসের সাউথ লন থেকে মেরিন ওয়ান হেলিকপ্টারে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ক্যাভ্যনকে আক্রমন করায় ডেমোক্রেটদের মধ্যবর্তী নির্বাচনে মূল্য দিতে হবে।

তিনি বলেন, "আমেরিকার জনসাধারণ এই হেঁয়ালি দেখছে এবং এটি অপমানজনক। এবং আমি মনে করি এটি আপনাদেরকে সত্যিকার অর্থেই কিছু দেখাবে, যা ৬ নভেম্বর আসবে, যখন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।“

This item is part of
XS
SM
MD
LG