অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় আমেরিকানদের সমর্থন পেতে প্রেসিডেন্ট ট্রাম্পের নুতন উদ্যোগ 

ভারতীয় আমেরিকান ভোটারদের সমর্থন পেতে প্রেসিডেন্ট ট্রাম্প নুতন একটি বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার শুরু করেছেনI ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন,তাঁর নির্বাচনী জুটি হিসাবে ক্যালিফোর্নিয়ার সেনেটর, কমলা হারিসকে বেছে নিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেনI কমলা হারিসের মা দক্ষিণ ভারতের এবং বাবা জ্যামাইকারI জো বাইডেন তাঁকে বেছে নিলে, সারা বিশ্বের ভারতীয়রা, তাকে স্বাগত জানায়I

শনিবার প্রচারিত বিজ্ঞাপনে বার্তা দেয়া হয় যে, 'ভারতের সঙ্গে আমাদের রয়েছে গভীর সম্পর্ক এবং আমরা ভারতীয় আমেরিকানদের ব্যাপক সমর্থন পাচ্ছি'I

This item is part of
XS
SM
MD
LG