অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প বলেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী টিলারসান কে বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করে পররাষ্ট্রমন্ত্রী সময়ের অপচয় করছেন

US North Korea
US North Korea

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান কে বলেছেন, যে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনা করার চেষ্টা করে পররাষ্ট্রমন্ত্রী সময়ের অপচয় করছেন।

রবিবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট লিখেছেন ‘কর্মশক্তি সঞ্চয় করুন রেক্স, আমরা যা করবার সেটাই করব।’

শনিবার পররাষ্ট্র দফতর থেকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা স্বীকার করার পর যে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং এর সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে, উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র কার্যক্রম নিয়ে আলোচনা করার ব্যাপারে কোন উৎসাহ দেখায়নি।

This item is part of
XS
SM
MD
LG