অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের টুইট বার্তার প্রতিবাদে পাকিস্তান আমেরিকান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে

Pakistan Trump Tweet
Pakistan Trump Tweet

আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টুইট বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ করেছেন, তার প্রতিবাদে পাকিস্তান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বলেন ওই সন্ত্রাসীরা প্রতিবেশী দেশ আফগানিস্তানে আমেরিকান সেনাদের বিরুদ্ধে লড়ছে।

ইসলামাবাদে আমেরিকান দূতাবাসের এক মুখপাত্র বলেন নববর্ষে ট্রাম্পের টুইট বার্তা সম্পর্কে আলোচনা করার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ডেভিড হেল কে সোমবার রাতে ডেকে পাঠায়।

২০১৮ সালের প্রথম টুইট বার্তায় প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়ে বলেন যুক্তরাষ্ট্র গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩০০কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দিয়েছে। তিনি বলেন এর পরিবর্তে যুক্তরাষ্ট্র পেয়েছে মিথ্যে আর প্রতারণা এবং পাকিস্তান ভেবেছে আমেরিকার নেতারা বোকা।

ট্রাম্প তার টুইট বার্তার শেষে বলেন যে আফগানিস্তানে আমেরিকান সেনারা যে সন্ত্রাসীদের খুঁজছে, পাকিস্তান তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছে। পাকিস্তান খুব সামান্য সাহায্য করেছে – আর তা হবে না।

ইসলামাবাদ, আফগান বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

This item is part of
XS
SM
MD
LG