অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন করে সিরিয়ান আক্রমণের পাল্টা জবাব দিল তুরস্ক

আজ রোববার তুরস্ক পঞ্চম দিনের মতো সিরিয়ায় পাল্টা গোলা ছুড়েছে। এই আক্রমণটি চালানো হয় সিরিয়া থেকে নতুন করে তুরস্কের সীমান্তবর্তী গ্রাম আকচাকালেতে । সেখানেই এর আগে সিরিয়ার আরেকটি আক্রমণে পাজ্জন অসামরিক লোক নিহত হয়।

তুরস্কের নিউজ চ্যানেল এনটিভি জানায় যে ঐ গোলাটি একটি সরকারী ভবনের প্রাঙ্গনে গিয়ে পড়ে। এই সর্বসাম্প্রতিক ঘটনায় তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ দিকে তুরস্কের সীমান্তবর্তী হাতায় প্রদেশে সিরিয়ো সরকারের এক চৌকিতে , বিদ্রোহীদের পতাকা ওড়ানো হয়। সরকার বিরোধী যোদ্ধারা ঐ ভবনটি দখল করে নেয়। সিরিয়ান অবজারভেটারী ফর হিউমান রাইটস বলেছে যে বিদ্রোহীরা ১২ ঘন্টা লড়াইয়ের পর শনিবার খিরবাত আল জোজ শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।

রোববারই সিরিয়ার সৈন্যরা উত্তরের আলেপ্পো ও হমস শহরে এবং দামেস্কের আশ পাশে ও দক্ষিণের গ্রামগুলিতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটি পুনর্দখলের অভিযান চালায়।
This item is part of
XS
SM
MD
LG